• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল
কালিয়াকৈরে নেশার টাকা না পেয়ে শ্যালকের হাতে দুলাভাই খুন



টি.আই সানি গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর নেশার টাকা না পেয়ে ভগ্নিপতি আব্দুর রহিম মিয়া
(৩৮) কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে শ্যালক। শনিবার রাতে উপজেলার
মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শ্যালক সজিব
পলাতক রয়েছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রহিম কুমিল্লার লাকসাম উপজেলার আউচপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের
ছেলে। রহিম বিয়ের পর মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় তার শ্বশুরের জমিতে
বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান,
শনিবার রাতে ভগ্নিপতি (দুলাভাই) রহিম মিয়া ও বোন খালেদার কাছে মাদক
সেবনের জন্য টাকা চায় সজিব। টাকা না দেয়ার তাদের মধ্যে ঝগড়া হয়। এক
পর্যায়ে সজিব তার দুলাভাই রহিম মিয়াকে একতারা দিয়ে ঘাড়ে আঘাত করে এবং গলা
টিপে ধরে। গুরুতর আহত রহিমকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সজিব মাদক সেবন করতো। ঘটনার পর সজিব পালিয়ে যায়। এ ঘটনায়
কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সকালে নিহতের লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন্নাহার জানান,
শনিবার রাতে মৃত অবস্থায় রহিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের গলায়
আঘাতের দাগ রয়েছে।