• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কাপাসিয়ায় মহান মে দিবস পালিত

রিপোটারের নাম / ৮৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০১৯

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এ স্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় আন্তজার্তিক মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলায় পহেলা মে উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিকলীগ কাপাসিয়া উপজেলা শাখা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, সিএনজি, অটো, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, রিক্সা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন কাপাসিয়া সদরে র‌্যালি করেছে। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে আ. লীগ নেতা খালেদ খুররমের বাসবভন সংলগ্ন মাঠে এক আলোচনা সভা করেন।

গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা আ. লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগ সহ-সভাপতি অ্যাড. আমানত হোসেন খান, আ. লীগ নেতা অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, সাখাওয়াত হোসেন প্রধান, আব্দুল কাদির ফকির, জালাল উদ্দিন, মোশারফ হোসেন খোকন, মনির হোসেন মনু, মাইন উদ্দিন, বাবুল খান, এনামুল সরকার, মোশারফ হোসেন মিলন, মাসুদ করিম, সারফদ্দিন সবুজ, পারভেজ সরকার, বেলায়েত হোসেন প্রধান, শাজাহান ভূইয়া, এম এইচ নোমান, রফিকুল ইসলাম, আলাউদ্দিন শেখ, তায়েব খান কিশোর, আব্দুল কাইয়ুম ভূইয়া, মাহমুদুল হাসান মামুন, দৌলত হোসেন, কামাল হোসেন, মেহেদী হাসান ফারুক, মজনু, শহিদুল ইসলাম শহীদুল্লাহ, আছমত উল্লাহ ফকির সোহেল, মহিউদ্দিন মহি প্রমূখ।

র‌্যালি শেষে রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন তাদের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বিল্লাল, সিপিবি নেতা সিদ্দিক ফকির, মো. মাতাবুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ