
টি আই সানি,গাজীপুরঃ
১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) তেলিহাটি ইউনিয়ন এর টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ ১৫ আগস্ট পালন কমিটি সদস্য সচিব লিয়াকত আলী ফকিরের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ০৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এসময় তিনি ভয়াবহ ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের উপর নির্মম হত্যাকান্ডের বিবরণ ও তাৎপর্য সকলের মাঝে তুলে ধরে, বঙ্গবন্ধু পরিবারের রুহের মাগফেরাত কামনা করে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান।
অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, গাজীপুর জেলার আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড.মোশাররফ হোসেন ভুইয়া,আওয়ামীলীগ নেতা হায়দার আলী, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সফিক মড়ল, আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, আশরাফুল ইসলাম ওয়াসিম ও নূরুল ইসলাম মিষ্টারসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলী ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয় ও মোনাজাত করেন তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ্ ।