• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়

রিপোটারের নাম / ৭১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

আশরাফুল ইসলামঃ গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়।

ভোর সাড়ে ৬টায়  উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ সদস্য,স্কাউট, বিএনসিসি সদস্যদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এরপর অনুষ্ঠিত হয় খেলাধুলা।

সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ২২৪ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে জাতীয় পরিচয়ের স্মার্ট কার্ড প্রদান করা হয়।

এরপর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, এমপি ও সদস্য  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান  অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান  মাহতাব উদ্দিন,  মহিলা ভাইস চেয়ারম্যান  লুৎফুন্নাহার মেজবাহ্, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম ডি শামসুল আরেফিন, উপজেলা নির্বাচন কমিশনার সুলতানা এলিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিরাজুল ইসলাম শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, পুলিশ পরিদর্শক (অপারেশন) তারিক হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শ্রীপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলার ৯টি ইউনিয়ন ও রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ