
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে৷ বিজয় দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোকচিত্রী প্রদর্শনী, কুচকাওয়াজ ও ডিসপ্লে, হামদার্দ ল্যাবরেটরীজ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও ’উৎসব’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ হলরুমে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ভাতা প্রদান, শীত বস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা র্স্মাটকার্ড বিতরণ এবং আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা মাহমুদুল আলম খান বেনু প্রমুখ।