• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

বাউফলে মাথা ন্যাড়া করার হিড়িক

রিপোটারের নাম / ১৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

ইমাম হোসেন মনা, বাউফল প্রতিনিধি ঃ

পটুয়াখালীর বাউফলে রীতিমত মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই কেউনা কেউ মাথা ন্যাড়া করে ফেইসবুকে প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। বাউফলে সম্প্রতি মাথা ন্যাড়া করেছেন এমন কয়েক জনের সাথে কথা বলে জানাগেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে এখন সবাইকে ঘরবন্দী থাকতে হচ্ছে। কতদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। বাইরে বের না হওয়ায় সামনা সামনি কোন বিরুপ মঙ্তব্য শোনার বা কারও মাধ্যমে বিরক্ত হওয়ার  আশঙ্কা নেই। তাছাড়া সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুন গুলোও বন্ধ। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথার চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময় মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসে মাথা ন্যাড়া করে ফেলেছেন। দাসপাড়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন, ” চুল পড়ে যাচ্ছে” শুনেছি মাথা ন্যাড়া করলে চুল পড়া বন্ধ হয়, করোনা ভাইরাসের কারনে বাড়িতেই থাকছি তাই ভাবলাম এই সুযোগে মাথা ন্যাড়া করে ফেলি। শহরের এক সেলুন মালিক বলেন, বাড়ি গিয়ে চুল ছাটানোর জন্য অনেকে ফোন দিচ্ছেন। বেশি পরিচিত মানুষ হলে বাড়িতে গিয়ে চুল কেটে দিয়ে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ