কাপাসিয়া(গাজীপুর)-ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে বিনা প্রয়োজনে বাহিরে মোটর সাইকেল নিয়ে রাস্তায় ঘুরাফেরা ও নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ৬ হাজার ৮ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ এপ্রিল কাপাসিয়া বাজার, চাঁদপুর বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান সরকারি নির্দেশ অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।