
ইমাম হোসেন মনা, বাউফলঃ অফিসের সময় ক্লিনিকে সিজার করার অভিযোগে বাউফল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুপুর আখতারকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার দুপুরে তাকে শোকাজ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. নুপুর আখতার প্রায় দিনই অফিসের সময় বেসরকারী ক্লিনিকগুলোতে সিজার ও আলট্রাসনোগ্রাম করেন। ঠিকমত অফিস করেন না। এ কারণে হাসপাতালে আসা রোগীরা ভোগান্তীর শিকার হতে হয়। তিনি সকাল ১১টা ১০ মিনিটের সময় অফিস থেকে বের হয়ে অদূরে বাউফল নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে গিয়ে একটি সিজার অপারেশন করেন। এরপর আবার হাসপাতালে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা তাৎক্ষণিক বিষয়টি অবহিত হয়ে ডা. নুপুর আখতারকে শোকজ করেন।তাকে তিন দিনের মধ্যে ওই শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন,‘ ডাক্তার নুপুরকে এর আগেও মৌখিক ভাবে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি ধৃষ্টতা দেখিয়েছেন। এখন তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।