• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

সাইবার বুলিং ঠেকাতে সচেতনতাই মূল অস্ত্রঃ

রিপোটারের নাম / ১৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

সাইবার বুলিং কিঃ সাইবার বুলিং হচ্ছে তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার, যা কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ,অাঘাতমূলক আচরণকে উৎসাহিত করে । একে অনেকে সাইবার স্টকিংও বলে থাকেন । যদিও আগে এই বিষয়টি শুধু শিশু -কিশোরদের ক্ষেত্রেই ব্যবহার করা হতো,কিন্তু নারীরাও এখন সাইবার ক্রিমিনালদের অন্যতম প্রধান লক্ষ্য । সেই সঙ্গে অনেক তারকা ও সাধারণ মানুষও এর শিকার হচ্ছে ।

যেভাবে সাইবার বুলিং করা হয়ঃ সাইবার বুলিংয়ের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটলেও ফোনে কিংবা ইমেইলেও অনেক সময় এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটে থাকে । বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও হুমকিমূলক বার্তা পাঠান হয় । এছাড়া, ইন্টারনেট চ্যাটরুমে থাকা অন্যান্য ইউজারকে নিয়ে ঠাট্টা -মশকরা কিংবা মানহানিকর ছবি আপলোড করা তো স্বাভাবিক কাজে পরিণত হয়েছে । সবচেয়ে ভয়ংকর ব্যাপার হল, কারও ব্যক্তিগত তথ্য কিংবা তার চরিত্র নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য অনলাইনে শেয়ার করা । আর নেতিবাচক এই উপস্থাপনের কারণে আক্রান্ত ব্যক্তিকে সামাজিকভাবে হেয় হতে হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ