• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

সোনারগাঁওয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

রিপোটারের নাম / ৫৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের শিকার হয়ে এসএসসি এক পরিক্ষার্থী চিরকুট লিখে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ ফেব্রæয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষার্থী ছিলো। নিহতের স্বজনরা জানায় একই গ্রামের আবুল কালামের ছেলে লম্পট ইমন দীর্ঘ ৩ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থী সঙ্গে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপন করে। এ ব্যাপারে শিক্ষার্থী বাবা, মা ও পরিবারের লোকজন লম্পট ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করবে না বলে জানায়। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে লম্পট ইমনকে দায়ী করে ৪ পাতায় একটি চিরকুট লিখে বিষ পান করে নিজ বাড়িতেই আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ