• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

শ্রীপুরে গভীর রাতে দর্শক মাতিয়ে গেলেন মনির খান 

রিপোটারের নাম / ৫৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি. গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে গেলেন জনপ্রিয় কন্ঠশিল্পি মনির খান। শুক্রবার(১৮নভেম্বর) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে সংগীত পরিবেশন করেন নন্দিত এ শিল্পি। তিনি একে একে বেঁচে আছি না কি মরে গেছি,উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি,ও লোকে বলে,অঞ্জনারে এমন সব জনপ্রিয় সংগীত পরিবেশন করে দর্শক মাতান।
একই মঞ্চে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পি সুলতানা ইয়াসমিন লায়লা। তিনি গাইলেন,খাঁচার ভিতর অচিন পাখি, সখি গো আমার মন ভালোনা,আখ ক্ষেতে ছাগল বন্দি,অন্তর পোড়ে,বাবা তোমার দরবারে সব পাগলের খেলার মতো জনপ্রিয় সব সংগীত।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে মাওনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খোকনের সভা পতিত্বে প্রধানমন্ত্রীর উন্নয়ন মুলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো.অনিছুর
রহমান, অনুষ্ঠানের উদ্ভোধন করেন শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আ.জলিল বি.এ,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদল আলম রবিন,বীর মুক্তিযোদ্ধা জেড.আই জালাল,বীর মুক্তিযোদ্ধা মো. জাবেদ আলী, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর,কথাসাহিত্যক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন,মো.হান্নানভূইয়া,মো.আশরাফুল আলম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেত্রীবৃন্দ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।রাতের হীমশীতল বাতাস উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শিল্পিদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন স্থানীয় জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ