জাতীয় গার্মেন্টস শ্রমিকলীগের নবগঠিত ভালুকা উপজেলা কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত
রিপোটারের নাম
/ ২৬২
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
এই সংবাদটি শেয়ার করুনঃ
ভালুকা সংবাদদাতা :ময়মনসিংহের ভালুকায় জাতীয় গার্মেন্টস শ্রমিকলীগের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ মে বিকেলে পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সিটি গার্ডেনে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক মিয়া ও আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রমিজ উদ্দিন, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো কামাল হোসেন প্রমূখ। গত ২৪ মে শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ৭১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন।