• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময়

রিপোটারের নাম / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

তৈয়বুর রহমানঃগাজীপুরের কালীগঞ্জে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারমম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।

 

পরে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের পরিচালনায় জেলা প্রশাসক একজন ভিক্ষুককে ৪টি ছাগল ও অপরজনকে একটি ব্যাটারী চালিত অটোরিকসা দিয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৫ জন ভিক্ষককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এর আগে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনের অসহায়দের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়।

 

এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ