• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

কালীগঞ্জে খাদ্য সহায়তা পেল ৫শ গরীব ও দুঃস্থ পরিবার

রিপোটারের নাম / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

তৈয়বুর রহমানঃগাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

 

সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজিন করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবন, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনে গুড়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরী, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রমুখ।

এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ