• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

রিপোটারের নাম / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুক শরীফ, মৎস্য চাষী রিফাত তারিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস চাষী তারিক রিফাত, শাহিন আলম, ও রাকিবুল কে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ