• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

গাছ কেটে নেয়ার বিচার দাবীতে সংবাদ সম্মেলন 

রিপোটারের নাম / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সদরে জমির গাছ জোরপূর্বক কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে পুলিশের সোর্স পরিচয়ে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে চলতে দেখা গেছে বলে দাবি ভুক্তভোগীর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জয়দেবপুর থানার সামনে ভাওয়াল পাঠাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পিরুজালী এলাকার বাসিন্দা বেলায়েত চোকদার।
বেলায়েত চোকদার বলেন, “স্থানীয় বর্তাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. হাসান দিনের আলোতে আমার জমি থেকে প্রায় তিন লাখ টাকার মেহগনি, আকাশমণি ও অন্যান্য গাছ কেটে নিয়ে যায়। পরে সেগুলো ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের কাছে বিক্রি করে দেয়।”
ঘটনার পর তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন বেলায়েত। আইনি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তোলেন তিনি।
বেলায়েত জানান, জমিটি ১৭ বছর আগে বর্তাপাড়া এলাকায় ১০ কাঠা জমি কিনে ভোগদখলে রেখেছেন। সম্প্রতি জমিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় হাসান কৌশলে দলিলপত্র নিয়ে যায় এবং পরে গাছগুলো কেটে ফেলে। তিনি আরও বলেন, “বিএনপি নেতা হাবিবুর রহমানের কাছেও বিচার চাইতে গিয়ে কোনো সুরাহা পাইনি। বরং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।”
বেলায়েত চোকদার বলেন, “আমি একজন সাধারণ মানুষ। কষ্ট করে গাছগুলো বড় করেছি। এভাবে কেটে নিয়ে যাওয়া সম্পূর্ণ অন্যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ