• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কালীগঞ্জে বাজেট সভা ও ওএমএস ডিলার নিয়োগ বিষয়ক আলোচনা

রিপোটারের নাম / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা ও ২০২৫-২৬ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা দুটি আয়োজন করে পৌর প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এতে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নগর সমন্বয় কমিটির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত এই সভায়ও সভাপতিত্ব করেন ইউএনও তনিমা আফ্রাদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন ঢালী, নিয়োগপ্রত্যাশী ওএমএস ডিলার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ