
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃগাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আমজাত হোসেন ভুইয়া (৪৩) সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। মঙ্গলবার বাদ মাগরিব বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের নামাজে জানাযা শেষে পারিবারিক কবস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। সে বরাইয়া গ্রামের ইসমাইল ভুইয়ার ছেলে। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ২৫ (আগষ্ট) সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বলখেলা বাজার থেকে ট্রাকে বাঁশ ভরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত আনুমানিক ১০ টার দিকে দাউদকান্দি ব্রীজে পৌছলে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং এর মধ্যে ধাক্কা খায়। এ সময় ট্রাকের ড্রাইভারের পাশে বসে থাকা আমজাত হোসেন গাড়ি থেকে ছিটকে নদীতে থাকা ড্রামের উপর পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।
তার মৃত্যুতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।