• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

ভালুকায় রাতের আঁধারে বনভূমি থেকে শতাধিক গাছ চুরি

রিপোটারের নাম / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে সামাজিক বনায়নের ভূমি থেকে প্রায় শতাধিক আকাশমণি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৮ থেকে ২০ বছর বয়সি ওই গাছগুলো কেটে নিলেও রহস্যজনক কারণে বনবিভাগ এখানো কোন ব্যবস্থা নেয়নি। এতে উজাড় হতে চলেছে দু’টি বিশাল চালা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি খন্দকার পাড়া এলাকায়।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি মৌজায় বনের গেজেটভুক্ত সিএস-৭৭৮ নম্বর দাগে খন্দকার পাড়া মোড়ের উত্তর পাশে মনোর ভিটা ও সদুর খিলা ভিটায় গত এক সপ্তাহে রাতের আঁধারে আকাশমণি ছোট বড় প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি প্রায় প্রতি রাতেই সামাজিক বনায়নের ভূমি থেকে গাছ কাঁটার ফলে ওই চালা দু’টি বিরান ভূমিতে পরিণত হতে চলেছে।এতে বন্যপ্রাণীও হুমকির মুখে পড়ছে।

স্থানীয়রা জানান, ওই দু’টি চালার পাশে বেশ কিছু নিচু জমি এক্সপ্রেরিয়েন্স কোম্পানিকে কিনে নিয়েছে।স্থানীয় একটি প্রভাবশালী সঙ্ঘবদ্ধ চক্র চাইছে চালা দু’টি গাছ শূণ্য করে ওই কোম্পানির হয়ে সীমাণা প্রাচীর নির্মাণ করে দিতে। পরিকল্পিত ভাবেই রাতের আঁধারে দু’টি চালা থেকে বেছে বেছে বিশাল আকারের আকাশমনি গাছগুলো কেটে নেয়া হচ্ছে এবং গাছ চুরির সাথে বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কতিপয় লোকও জড়িত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বড় গাছের পাশাপাশি নতুন বনায়নকৃত ২/৩বছর বয়সের চারাগাছও কেটে ফেলতে দুর্বৃত্তরা। বাগানের ভেতরেই তাদের বাড়িঘর তারপরও দুর্বৃত্তরা কীভাবে বিশাল আকৃতির গাছ কেটে নিয়ে যায় প্রশ্ন করা হলে তারা জানান,আমরা রাতের আধারে ভয়ে ঘর থেকে বের হতে পারি না।

স্থানীয় আব্দুল কাইয়ুম জীবিত থাকা অবস্থায় এক্সপ্রেরিয়েন্স কোম্পানিকে ওই সব ভিটার পাশের নিচু জমি ক্রয় করে দেন। গাছ গুলো কেটে সাবার করে পারলে ওই এলাকার ভূমিদস্যূরা চুক্তি করেছে ওই কোম্পানির পক্ষে সীমানা প্রাচীর নির্মাণ করে দিবে।

স্থানীয় আব্দুল কাইয়ুমের ছেলে রকিব ও ইয়াকুব আলীর ছেলে জুলহাস মিয়া জানান, ওই সব জমি তাদের বাপ দাদাদের নামে আরওআর রয়েছে। তারপরও বনবিভাগের লোকজন জোড়পূর্বক গাছ লাগিয়েছে। তাদের নামেও ওইসব গাছ রক্ষণাবেক্ষনের জন্য প্লট রয়েছে। কিন্তু রাতের আঁধারে গাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।

ভালুকায় সামাজিক বনায়নের ভূমি থেকে গাছ কেটে ফেলার বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ বলেন, বৃক্ষ মেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে গাছ চুরি বিষয়ে কোন খবর নিতে পারেননি। লোক পাঠিয়ে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ময়মনসিংহের (দক্ষিণ) ভালুকা অঞ্চলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাদেকুল ইসলাম জানান, খোঁজ নিয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ