
আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।
সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে এই অভিযান শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ উচ্ছেদ অভিযানে বৈষম্য তৈরি করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেয়া সার্ভেয়ার রবিউল আলমেরএকজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দুজন আহত হন।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তারা শ্রীপুর থানা মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা।
অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাষ্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি । তবে এই ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।