• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

কালিয়াকৈরে তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর মৃত্যু  ১ জন গ্রেফতার

রিপোটারের নাম / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃমাইনুল সিকদার: কালিয়াকৈর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর দোকানপাড় এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। তার গ্রাম: দশদ্রোন, উপজেলা: তাড়াইল-এর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি নিচন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটারের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটার মিলন, হেলপার তুফান (পিতা: মোঃ মোস্তফা, জেলা রাজশাহী, বর্তমান ঠিকানা: কালামপুর) এবং ড্রাইভার আলামিন মিলে ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করে বাস থেকে নিচে ফেলে দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার এ.এস.আই রাসেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেন। তবে কন্টাকটার মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জড়িত বাসটির মালিকের নাম আলমগীর বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, ভাড়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে,ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ