• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

ভালুকায় এলপিজি বাজারে অভিযান দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় বোতলজাত এলপিজি গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকস-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ