• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

শহীদ শরিফ উসমান হাদীর আত্মত্যাগ স্মরণে দোয়া মাহফিল ও গণভোটের পক্ষে জনসচেতনতামূলক সভা

রিপোটারের নাম / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শহীদ শরিফ উসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল এবং গণভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বেড়াইদের চালা (আনসার রোড) এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর ডা. আনিসুজ্জামান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন,
শহীদ শরিফ উসমান হাদীর আত্মত্যাগ আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে সাহস জোগায়। একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব চায়। ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি এবং জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আফজাল হোসেন খান, হাসান হাবিবসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।

আলোচনা সভা শেষে শহীদ শরিফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ