• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ -১১আসনে মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শ্রীপুর থানার মতিউর রহমান শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভালুকায় পৃর্ব শত্রুতার জেরে মা ও ছেলের উপর হামলা দুই পা হারানো মা রহিমা খাতুনের পাশে ছেলে আরিফুল শহিদ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ভালুকায় মাছের আড়তে পরিচ্ছন্নতা অভিযান, জনদুর্ভোগ কমাতে উদ্যোগ ‘ক্লিন আপ ভালুকা’র ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত শিক্ষাক্ষেত্রে গৌরব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আবদুল হান্নান সজল

কালিয়াকৈর মাহমুদ ডেনিমের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ 

রিপোটারের নাম / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা মহাসড়কের সফিপুর এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বকেয়া বেতন আদায়ের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নামেন বলে জানান শ্রমিকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ