• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী

রিপোটারের নাম / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণ করা একটি জমি রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করে আসছেন জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা বেগম। নিরিবিলি ও নির্জন হওয়ায় জমিটির সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই বসে মাদক সেবন করতেন।
সম্প্রতি ওই জমিতে সবজি চাষের উদ্যোগ নেন জয়নাল হাজারী। এ জন্য তিনি বাঁশ দিয়ে জমির সীমানা ঘেরার কাজ শুরু করলে সেখানে মাদকসেবনকারী শেখ ফরিদ সহ কয়েকজন যুবক বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্ত শেখ ফরিদ জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মনোয়ারা বেগমের পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ জানান, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে আনা হয়েছে। গুলি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি স্থানে আটকে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা ময়মনসিংহে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটবার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ