• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি কালীগঞ্জে দুই তিনব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের সমাপ্তি

দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ

রিপোটারের নাম / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: শিল্প ও নদী বাঁচবে পাশাপাশি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বানার,শীতলক্ষ্যা নদী পরিদর্শন ও নদীতে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) বিকেলে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বরমী বাজার ঘাট থেকে নদী পরিদর্শন শুরু করেন সংগঠনের সদস্যরা। নৌকাযোগে নদীর বিভিন্ন এলাকা ঘুরে তারা নদীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে দখল, দূষণ ও অবৈধভাবে বালু উত্তোলনের চিত্র তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে নদীতেই আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ইফতার কর্মসূচির। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

এ সময়ৃ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নদী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের কারণে অনেক নদী আজ হুমকির মুখে। নদী রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তারা আরও বলেন, ভালুকা এলাকা থেকে আসা দূষিত পানির কারণে বানার ও শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হচ্ছে। এ দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, শিল্পায়ন দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় হলেও নদী ধ্বংস করে উন্নয়ন টেকসই হতে পারে না। শিল্প ও নদী উভয়কে রক্ষা করেই উন্নয়নের পথ তৈরি করতে হবে।
নদী রক্ষায় সচেতনতা বাড়াতে এবং নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

কর্মসূচিতে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখার সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ