• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ উপলক্ষে কালিয়াকৈর অতিক্রম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারান্ড ভালুকায় মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ শ্রীপুরে মোবাইল না দেওয়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে তাকওয়া পরিবহন, মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ কাপাসিয়ায় একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিলেন মাসুমা আক্তার নামে এক গৃহবধূ শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-লুটপাট, শিশুসহ আহত ৫ গাজীপুরে পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ আদালতে স্বীকারোক্তি

শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদিন।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার সিংদিঘি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জয়নাল আবেদিন জানান, তার পিতা আফাজ উদ্দিনের মালিকানাধীন প্রায় ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে রয়েছে। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে ওই জমি জোরপূর্বক দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছে।
তিনি অভিযোগ করে বলেন, সফুর উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন ও তার ছেলে মনির হোসেন, সদর মিয়ার ছেলে আজিজ চৌধুরী, টুকু মিয়ার ছেলে সুজন মীর এবং বিল্লাল বেপারির ছেলে কামাল হোসেনসহ কয়েকজন মিলে তার জমি দখল করে নিয়েছেন।
ভুক্তভোগীর দাবি, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তাদের ঘেরাও করে এবং প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও বলেন, দখলদাররা জমির চারপাশে বাউন্ডারি নির্মাণ করে তাদের বাড়িতে প্রবেশের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশু ও নারীরা বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছেন না।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পৈত্রিক জমি উদ্ধার করার দাবি জানান। একই সঙ্গে বসতভিটা ও চলাচলের রাস্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ