প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান

আমি একজন ক্রীড়া অনুরাগী মানুষ। এলাকার যুবকদের লেখা-পড়া ও খেলাধূলায় ব্যস্ত রাখার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে চাই। সবার আগে আমাদের ভাল মানুষ হতে হবে। এলাকার উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসতে হবে। আইন দিয়ে মাদক নিমূল করা সম্ভব না। বর্তমানে যুবকদের মাঠ মুখী করতে হবে। সবাইকে ক্রীড়ার সাথে ঝড়িত থাকতে হবে। শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গার্ডেন সেন্টার রিসোর্টে এলাকার যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে গার্ডেন সেন্টার রিসোর্টের সিইও মোঃ তারেক রহমান এসব কথা বলেন।
Copyright © 2026 প্রতিদিনের কন্ঠ. All rights reserved.