প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
শ্রীপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর):গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ ) বিকাল আনুমানিক সাড়ে তিন টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ তুহিন মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার বাসিন্দা মোঃ মমতাজ উদ্দিনের ছেলে । সে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন মিয়া তার ভাড়া নেওয়া টিনসেড ঘরের ভেতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসে।
পরে থানা পুলিশ কে খবর দিলে ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে । ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Copyright © 2026 প্রতিদিনের কন্ঠ. All rights reserved.