প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
ভালুকায় বাঁকাখাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মল্লিকবাড়ি ও মেদুয়ারী ইউনিয়নের বয়ে যাওয়া ‘বাঁকাখাল’ (কুচখালী খাল) নামের একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু গতকাল রোববার (৩ মে) সকালে ওই খালটির খনন কাজের উদ্বোধন করেন। এ উপলেক্ষে উপজেলার সোয়াইল শান্তির বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপত্বিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেরন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মহিদুল আলম ও মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহিদুল আলম জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কোটি ৯০ লাখ ৬৬৪ টাকা বরাদ্দে উপজেলার রূপির খাল থেকে খিরু নদী পর্যন্ত ৫ দশমিক ৯ কিলোমিটার খালটি খনন করা হচ্ছে। কাজটি আগামী ২০ জুনের তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ওই খাল খানন কাজের দায়িত্ব পালন করবেন।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.