• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালালেন চিকিৎসক, সিলগালা ডায়াগনস্টিক সেন্টার মাওনা চৌরাস্তার ক্যাফে আফছার কে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৮ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে মামলা না দিয়ে আদালতে পাঠানো হয়েছে মানসম্মত শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমাবেশ মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫

শ্রীপুরে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোস্তা হাদিউল আলম হ্যাপি, গাড়ারন ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল লতিফ, শিক্ষক নুর ইসলাম, আব্দুল হালিম ও সালেহ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহসিন, রায়েদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অখিল চন্দ্র বর্মন, গলদাপাড়া রিয়াজ উদ্দিন সরকার দাখিল মাদরাসার শিক্ষক হারুন অর রশিদ এবং খাদিজাতুল কোবরা মহিলা ফাজিল মাদরাসার অফিস সহায়ক মনির হোসেনকে সংবর্ধনা জানানো হয়।

এ সময় সংবর্ধিতদের হাতে ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা