প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ টাকা

রোববার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনবিহীন ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।
র্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩-এর মেজর রবিউল আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.