এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শরীফ সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হবে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে হবে।
এ সময় তিনি কুরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে দুর্গন্ধ ও রোগবালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
শরীফ সরকার আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা সম্ভব।”সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।