শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোন ও শ্রীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য **মোঃ জাহাঙ্গীর আলম মোড়ল
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ আমাদের মাঝে বয়ে আনে একালীন আনন্দ এবং ত্যাগের পরম শিক্ষা।"
তিনি আরও বলেন, ঈদুল আজহার মূল আহ্বান হলো ত্যাগের মানসিকতা। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের সময় কুরবানীর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতারও অংশ। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মোড়ল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তেলিহাটি ইউনিয়ন যুবদলসহ শ্রীপুরের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে **"ঈদ মোবারক"**জানান।