প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে দমদমা এলাকার পারুলী নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম,গাজীপুর জেল জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রহলাদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার খান এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন প্রহলাদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলী হোসাইন পালোয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সোলায়মান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন (আলম)।
বক্তারা ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.