• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং গুণগত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্টে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা। সব মিলিয়ে প্রায় দুই শতাধিক ব্যক্তি কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় টেকসই ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, সবুজায়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

একই দিনে উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, অবকাঠামোগত চাহিদা এবং শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টদের মতে, টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের কর্মশালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে এবং শিক্ষার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা