প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জেল ও জরিমানা

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা তিনটি পৃথক মামলায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় দায়ের করা ১০টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানের সময় দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদকের বিস্তার রোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.