• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

গাজীপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আব্দুল বারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, জেলা নেতা ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান ও ডা. আকবর আলী।

সমাবেশে ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল দেশকে ফ্যাসিবাদমুক্ত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা এখনো বাস্তবায়ন হয়নি। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিচার এবং ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও দ্রুত জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা