প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর): জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ) বিকেলে শ্রীপুর উপজেলা ও পৌরসভা ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে একটি গণমিছিল উপজেলার টেংরা রাস্তার মোড় হইতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যে গণরায় দিয়েছেন, তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত কার্যকর এবং গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় ঐক্য বজায় রেখে গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.