• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দেশীয় ফলের আয়োজনে শ্রীপুরে বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা, মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশীয় ফলকে প্রাধান্য দিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।
বাংলাদেশ বুলেটিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি ফজলে মমিন আকন্দ-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, বিভিন্ন সামাক৯জিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ বুলেটিন শুরু থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শ্রীপুর শ্রীপুর  আস্থা আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
 বক্তারা আরও বলেন, সংবাদপত্রের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের এই সময়ে তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের গুরুত্ব অনেক বেড়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ বুলেটিন ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন। আনুষ্ঠানিক কেক কাটার পরিবর্তে দেশীয় ফল পরিবেশনের মাধ্যমে আয়োজকরা দেশীয় কৃষিপণ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য, দেশ, জাতি এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা