• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
একজন অসহায় আল-আমীনের চিকিৎসায় আপনার একটু সহায়তাই হতে পারে বেঁচে থাকার আশা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস

কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ উপলক্ষে ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত কাপাসিয়ায় চলমান ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া ও স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উদ্দিন এবং স্টেশন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ ছাড়া জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ক্ষেত্রে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রাজেন্দ্রপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা