• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
একজন অসহায় আল-আমীনের চিকিৎসায় আপনার একটু সহায়তাই হতে পারে বেঁচে থাকার আশা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস

গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকায় শিলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (আনুমানিক ৩৮ বছর বয়সী) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।

রোববার (১২ জুলাই) বিকেলে পাগলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকেই শিলা নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে রোববার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যেও পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি শিলা নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

পুলিশ জানায়, মরদেহটি প্রায় ১০ থেকে ১২ দিনের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এতে পচন ধরেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিলা নদীতে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহে পচন ধরেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা