• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
কালিয়াকৈরে সরকারী টাকায়  কেনা চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার  কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল শ্রীপুরে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ মৌচাকে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি শ্রীপুরে চায়না ফ্যাক্টরিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু একজন অসহায় আল-আমীনের চিকিৎসায় আপনার একটু সহায়তাই হতে পারে বেঁচে থাকার আশা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু

শ্রীপুরে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি মৃত সুর্যত আলীর ছেলে।
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, তার বড় ভাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আবুল হাসেম, ও মো. জালাল আহাম্মেদ, ভাগিনা মো. রাসেল এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা মানেননি। বরং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন,পৈত্রিক সূত্রে আমি জমির মালিক হয়ে ৩৫ বছর যাবত ভোগ দখলে আছি।গত ২৫ জুন সকালে অভিযুক্তরা জোরপূর্বক আমার জমিতে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে আমাকে মারধরের চেষ্টা করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরিস্থিতির কারণে আমি  ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হই।
রফিকুল ইসলামের দাবি, ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভবিষ্যতে জমিতে গেলে তাকে হত্যা অথবা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) সকালে তার জমিতে থাকা কলাগাছ কেটে ফেলে পুনরায় জমি দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি অভিযোগে বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার পরিবারের সদস্যরা জমিতে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জমির দখল রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত আবুল হাসেম বলেন, জমিটি আমাদের দুই ভাইয়ের নামে বৈধভাবে রেজিস্ট্রি করা। আমার নামে নামজারিও রয়েছে। আমি কোনো জমি দখল করিনি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা