• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই সন্তানের সামনে স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম (৪০)কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।
মঙ্গলবার (১৪ জুলাই) র‍্যাব-১-এর অধিনায়কের কার্যালয়, উত্তরা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গত ১৩ জুলাই ভোররাত আনুমানিক আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি শ্রীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। দম্পতি দুই সন্তানকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। কিন্তু নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই গুরুতর আহত নাসিমার মৃত্যু হয়। মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সময় ঘরেই ছিল তাদের আট বছর বয়সী মেয়ে সামিয়া ও পাঁচ বছর বয়সী ছেলে জিসান। শিশু দুইজনের সামনেই তাদের মাকে হত্যা করা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর র‍্যাব-১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করে।
র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম বলেন, এ-ই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে আসামীকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা