• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির শোকজ

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

পরে কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।

তবে সম্প্রতি তার এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শিয়ে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা