• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাওনা উত্তরপাড়া এলাকা থেকে মো. হানিফা (৩০)কে এসআই (নিঃ) মোহাম্মদ সুরুজ্জামান আটক করেন। পরে শ্রীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া ধলাদিয়া এলাকা থেকে এএসআই (নিঃ) কামারুজ্জামান মো. লিখন (৩৩)কে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে বরমী এলাকা থেকে এএসআই (নিঃ) নাজমুল হুদা রুবেল মিজানুর রহমান শিহাব (২৬)কে আটক করেন। আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে বেলতলী মাওনা এলাকা থেকে এসআই (নিঃ) নূর কাশেম আকরাম (৩২)কে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা