স্টাফ রিপোর্টার, গাজীপুর:গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও হোতাপাড়া এলাকায় পৃথক অভিযানে দুইটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় খান পরিবহন এবং হোতাপাড়া এলাকায় সোনার বাংলা পরিবহন নামের দুইটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাস দুটিতে থাকা অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা বিদেশি মদের পরিমাণ, আনুমানিক মূল্য এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।