• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
একজন অসহায় আল-আমীনের চিকিৎসায় আপনার একটু সহায়তাই হতে পারে বেঁচে থাকার আশা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস

পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং পাহাড়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনের দাবিতে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধন করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাবেক বিচারপতি, সাংবাদিক নেতা ও সমাজকর্মীরাও অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য দেশের টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোর প্রতি একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর আহ্বান জানিয়েছেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের সমন্বয়ক তারেক রহমান শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা