• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুই ভাইকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আহতদের বাবা আব্দুল মজিদ।
অভিযুক্তরা হল,  মো. আতিক ইসলাম (৩৫), পিতা: আব্দুল হামিদ আলী (হামেদ আলী), মো. মাইমন ইসলাম (২৮),মো. সোহাগ (৩৪). আব্দুল হামিদ আলী (হামেদ আলী) (৬০), পিতা: মৃত শমসের আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মজিদের পৈতৃক জমিতে প্রবেশ করে সীমানা পিলার স্থাপনের মাধ্যমে জমি দখলের চেষ্টা করে।
খবর পেয়ে তাঁর দুই ছেলে মিজানুর রহমান ও ইসমাইল হোসেন সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ইসমাইল হোসেনের কোমরের পাশে ধারালো অস্ত্রের আঘাত করা হয় এবং তাঁকেও মারধর করা হয়। তাঁদের উদ্ধার করতে গেলে পরিবারের দুই নারী সদস্য ও এক নাতিকেও মারধরের শিকার হতে হয়। এ সময় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মিজানুর রহমান ও ইসমাইল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের বাবা আব্দুল মজিদ বলেন, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক জমি দখলের চেষ্টা করে আসছে। সর্বশেষ জোরপূর্বক সীমানা পিলার স্থাপনের চেষ্টা করলে বাধা দিতে গিয়ে তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হন।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা