• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস ভালুকায় মল্লিকবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গর্ভবতী ও প্রসূতি মা এবং সেবাগ্রহীতারা অংশ নেন। র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ একটি শিশুর জীবনের প্রথম, সর্বোত্তম ও প্রাকৃতিক খাদ্য। জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে নবজাতককে শালদুধ পান করানো এবং জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত কার্যকর। পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানো মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, মেধাবী ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তুলতে পরিবার, কর্মক্ষেত্র, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মায়েদের জন্য সহায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। মাতৃদুগ্ধ পানকে উৎসাহিত করার প্রতিটি উদ্যোগ টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করে।

আলোচনা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং প্রতিটি নবজাতকের জন্য শালদুধ ও প্রথম ছয় মাস একমাত্র মায়ের বুকের দুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা